হত্যাসহ ২৭ মামলার আসামি ‘পিচ্চি আলামিন’ অস্ত্রসহ গ্রেফতার

0

হত্যা-চাঁদাবাজিসহ ২৭ মামলার আসামি, রামপুরা এলাকার চিহ্নিত সন্ত্রাসী পিচ্চি আল-আমিনসহ দুই সহযোগীকে গ্রেফতার করেছে এসআরবি। গ্রেফতার দুই সহযোগী হলো- খাইরুল ও কামাল। এ সময় তাদেরর কাছ থেকে একটি বিদেশি রিভলবার এবং পাঁচ রাউন্ড গুলি উদ্দার করেছে এসআরবি-৩।

বৃহস্পতিবার (১ অক্টোবর) এসআরবি ফোর্সেস লিগ্যাল অ্যান্ড মিডিয়া পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী এ তথ্য জানিয়েছেন।

ইন্তেখাব চৌধুরী বলেন, পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী পিচ্চি আল-আমিন রাজধানীর রামপুরা এলাকায় বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল। নির্মাণাধীন ভবন, বাজার, দোকানপাট, টেম্পোস্ট্যান্ড, ডিস ব্যবসায়ী, ইন্টারনেট ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায় করে আসছিল।

তিনি বলেন, সর্বশেষ গত ২৭ সেপ্টেম্বর রামপুরা থানাধীন বনশ্রী এলাকার গ্রীনজোন অনলাইন নামক একটি ইন্টারনেট সেবা দানকারী প্রতিষ্ঠানে হামলা চালায়। প্রতিষ্ঠানটির কাছে এককালীন ২০ লাখ টাকা চাঁদা দাবি করে এবং ব্যবসা পরিচালনা করতে গেলে প্রতি মাসে ৫ লাখ টাকা চাঁদা দিতে হবে বলে হুমকি দেয়।

তিনি আরও বলেন, এসআরবি-৩ এর একটি দল আজ রামপুরা থানাধীন টিভি রোড এলাকায় অভিযান চালিয়ে পিচ্চি আল-আমিনকে দুই সহযোগীসহ গ্রেফতার করে। এ সময় পিচ্চি আল-আমিনের কাছে থেকে একটি বিদেশি রিভলভার এবং পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, চাঞ্চল্যকর কাইল্ল্যা পলাশ হত্যা মামলার আসামি ছিলেন পিচ্চি আল-আমিন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.