দেশের জনগণ আর কখনো কোনো ফ্যাসিস্টকে ক্ষমতায় দেখতে চায় না: সাঈদ আল নোমান

0

চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান বলেছেন, বাংলার মাটিতে স্বৈরাচার ও পতিত গোষ্ঠী আওয়ামী লীগের আর কোনো ঠাঁই হবে না। দেশের জনগণ আর কখনো কোনো ফ্যাসিস্টকে ক্ষমতায় দেখতে চায় না।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে নগরের হালিশহর নয়াবাজার মোড়ে আওয়ামী নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চট্টগ্রাম-১০ আসন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশ শেষে নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি সাগরিকা মোড়ে গিয়ে শেষ হয়।

সাঈদ আল নোমান বলেন, জনগণের বিশাল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিএনপি সংসদে সরকার গঠন করেছে। তাই বিএনপির বর্তমান লড়াই হচ্ছে সাধারণ মানুষের সেবা নিশ্চিত করা এবং তাদের স্বাস্থ্য ও চিকিৎসাসেবা দোরগোড়ায় পৌঁছে দেওয়া।

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আমাদের নেতা দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে সবাইকে আরও সুসংগঠিত ও ঐক্যবদ্ধ হতে হবে। তাঁর হাতকে শক্তিশালী করে শুধু নিজেদের জন্য নয়, সমাজের পিছিয়ে পড়া শ্রমিক ও নারীদের অধিকার রক্ষায় কাজ করতে হবে। আওয়ামী লীগ একটি ফ্যাসিবাদী দল। দেশের মানুষের মনে তাদের বিন্দুমাত্র জায়গা নেই। তাদের অতীতের সব অপকর্ম ও কর্মকাণ্ডকে জনগণ চূড়ান্তভাবে প্রত্যাখ্যান করেছে। বর্তমান কর্মকাণ্ডও মানুষ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে।

দেশের ডেঙ্গু পরিস্থিতি নিয়ে সাঈদ আল নোমান বলেন, দেশে ডেঙ্গু পরিস্থিতি অত্যন্ত নাজুক। ডেঙ্গু নিয়ন্ত্রণে সবাইকে সচেতন হতে হবে এবং সামাজিক ভূমিকা রাখতে হবে। মানুষের সেবা করার সুযোগ সবসময় আসে না। তাই এই সময়কে কাজে লাগিয়ে সবাইকে মানবিক কাজ ও জনকল্যাণে নেমে পড়তে হবে। আমিও তাই করে যাচ্ছি।

চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ আজম উদ্দিনের সভাপতিত্বে সমাবেশ সঞ্চালনা করেন নগর বিএনপির সদস্য মোশাররফ হোসেন ডিপ্টি।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.