নানক-তাপসের বিরুদ্ধে অভিযোগ গঠন নিয়ে আদেশ ৭ মে

0

গণঅভ্যুত্থানের সময় মোহাম্মদপুরে হত্যাকা-সহ মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন বিষয়ে আদেশ হবে আগামী ৭ মে। সংশ্লিষ্ট বিষয়ে উভয় পক্ষের আইনজীবীদের শুনানি নিয়ে গতকাল রবিবার বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এদিন ধার্য করে।

আসামিদের বিরুদ্ধে গণঅভ্যুত্থানের সময় মোহাম্মদপুরে কলেজ শিক্ষার্থী ফারহান ফাইয়াজসহ ৯ জনকে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের তিন অভিযোগ আনা হয়েছে। আসামিদের মধ্যে নানক, তাপসসহ ২৪ জন মামলার শুরু থেকেই পলাতক। নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা নাইমুর রহমানসহ চার আসামি কারাগারে রয়েছেন। এর আগে গত ১৮ জানুয়ারি ট্রাইব্যুনাল আসামিদের বিরুদ্ধে প্রসিকিউশনের দাখিলকৃত অভিযোগ আমলে নেয়। পাশাপাশি নানক-তাপসসহ এ মামলার পলাতকদের গ্রেপ্তারে পরোয়ানা জারি হয়। পলাতক উল্লেখযোগ্য আসামিরা হলেনÑঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমান, সাবেক অতিরিক্ত ডিআইজি প্রলয় জোয়ার্দার, সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার।

 

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.