গ্রামীণ দারিদ্র্য বিমোচনে ৩ প্রকল্প, সুবিধা পাবেন প্রায় দেড় লাখ মানুষ: সংসদে মন্ত্রী

0

বর্তমান সরকারের মেয়াদে গ্রামীণ জনগোষ্ঠীর আত্মকর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য বিমোচনে পল্লী উন্নয়ন প্রকল্পের আওতায় তিনটি প্রকল্প বাস্তবায়ন করা হবে। এসব প্রকল্পের অধীনে মোট ১ হাজার ১৮০টি সমবায় সমিতি গঠন করা হবে এবং ১ লাখ ৪৫ হাজার ৫৫৬ জন উপকারভোগী সুবিধা পাবেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান।

সোমবার (৯ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য মো. নাজমুল হুদার এক লিখিত প্রশ্নের জবাবে স্থানীয় সরকারমন্ত্রী এ তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম।

ড. আবদুল মঈন খান বলেন, বর্তমান সরকারের চলতি মেয়াদে দেশের গ্রামীণ জনগোষ্ঠীর আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে পল্লী উন্নয়ন প্রকল্পগুলোর আওতায় তিনটি প্রকল্প বাস্তবায়ন করা হবে। এসব প্রকল্পের অধীনে মোট ১ হাজার ১৮০টি সমবায় সমিতি গঠন করা হবে।

এর মাধ্যমে ১ লাখ ৪৫ হাজার ৫৫৬ জন উপকারভোগী সুবিধা পাবেন।
প্রকল্প তিনটি হলো-

১. ‘দক্ষতা উন্নয়নের লক্ষ্যে সমবায়ের মাধ্যমে খুলনা বিভাগের পশ্চাৎপদ জনগোষ্ঠীর টেকসই কর্মসংস্থান নিশ্চিতকরণ’ শীর্ষক প্রকল্প।

২. ‘সমবায়ের মাধ্যমে নারীদের দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা সৃজন’ শীর্ষক প্রকল্প।

৩. ‘সমবায়ের মাধ্যমে দক্ষ মানবসম্পদ তৈরিতে কারিগরি ও ভাষাগত দক্ষতা উন্নয়ন’ শীর্ষক প্রকল্প।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.