শরীয়তপুরের ডামুড্যায় বিএনপির ছয় নেতাকে ডেকে কুপিয়ে জখম নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকর্মীদের

0

শরীয়তপুরের ডামুড্যায় পূর্ব শত্রুতার জেরে বিএনপির ছয় সমর্থককে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। শুক্রবার (২৭ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার ধানকাঠি ইউনিয়নে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ধানকাঠি ইউনিয়নের চৌধুরী বাড়ি এলাকায় ছাত্রলীগ নেতা শাওন চৌধুরী এবং বিএনপি সমর্থক মালেক খানের গ্রুপের মধ্যে দীর্ঘদিনের রাজনৈতিক বিরোধ ছিল। ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর শাওন ও তার অনুসারীরা এলাকাছাড়া ছিলেন। সম্প্রতি পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে তারা বাড়িতে ফেরেন।

অভিযোগ উঠেছে, বিরোধ মীমাংসার কথা বলে শুক্রবার সকালে প্রতিপক্ষ মালেক খান ও তার লোকজনকে নিজের বাড়িতে ডাকেন শাওন চৌধুরী। মালেক খান অনুসারীদের নিয়ে সেখানে পৌঁছামাত্রই শাওন ও রিফাতসহ বেশ কয়েকজন তাদের ওপর অতর্কিত হামলা চালায় এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে।

পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠায় কর্তব্যরত চিকিৎসক। আহতরা হলেন- মালেক খান (৪০), নজরুল সরদার (২২), রমজান সরদার (৩৫), সামছুল সরদার (২৮), আলমগীর সরদার (৩২) ও মহাসিন সরদার (২৯)।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.