সু চির বিরুদ্ধে নতুন চার অভিযোগ

0

মিয়ানমারে সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত অং সান সু চির বিরুদ্ধে আদালতে আরও চারটি অভিযোগ দায়ের করা হয়েছে।দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর মান্ডালের একটি আদালতে অভিযোগ গুলো দায়ের করা হয় বলে জানিয়েছেন তার আইনজীবী।

নতুন এই অভিযোগ গুলোর বিষয়ে সু চির আইনজীবীরা বিস্তারিত তথ্য পাননি। শুধু জানা গেছে, সেগুলো দুর্নীতি সংক্রান্ত এবংএর মধ্যে দুটিতে সু চি সরকারের সাবেক মন্ত্রী মিন থুকেও অভিযুক্ত করা হয়েছে। সোমবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে এসবতথ্য জানান সু চির আইনজীবী মিন মিন সো।

তিনি বলেন, ‘অভিযোগগুলো দুর্নীতি সংক্রান্ত। আমরা জানি না তারা কেন মামলা গুলো করল? অথবা সুর্নিদিষ্ট কারণই বা কী? আমরা বিষয়গুলো খতিয়ে দেখব।

নতুন মামলা গুলোর ফলে সু চিকে দেশটির তিনটি ভিন্ন শহরের আদালতের মোকাবিলা করতে হতে পারে।

সামরিক অভ্যুত্থানের পর চলতি বছরের ফেব্রুয়ারি ক্ষমতাচ্যূত হন সু চি। এরপর তার বিরুদ্ধে অবৈধভাবে ওয়াকি টকি রেডিওআমদানি সংরক্ষণ এবং করোনাভাইরাস প্রোটোকল ভাঙার অভিযোগ আনা হয়।

ছাড়াও ইয়াঙ্গুনের একটি আদালতে তার বিরুদ্ধে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট ভাঙারও অভিযোগ আনা হয়। অপরাধ প্রমাণিত হলে তার সর্বোচ্চ ১৪ বছরের সাজা হতে পারে। তবে সবগুলো অভিযোগই মিথ্যা বলে দাবি করেছেন তার আইনজীবীরা।

এদিকে, নতুন করে আনা অভিযোগের বিষয়ে মুখ খোলেনি বর্তমানে দেশটির ক্ষমতায় থাকা সেনা সরকারও।

সোমবার সেনাবাহিনীর একজন মুখপাত্র শুধু বলেছেন, স্টেট কাউন্সেলর পদটি সৃজনের সময় সু চি সংবিধান লঙ্ঘন করেছেন।

অন্যদিকে, সংঘাতপূর্ণ দেশটিতে দ্বন্দ্বমান পক্ষগুলোর মধ্যে সমন্বয় সাধনের আহ্বান জানিয়েছে জাতিসংঘ।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.