শিক্ষা প্রসারে তিন পার্বত্য জেলায় আড়াই হাজার শিক্ষার্থীকে উপবৃত্তি দেবে সরকার

0

পার্বত্য চট্টগ্রামের শিক্ষা প্রসারে তিন পার্বত্য জেলায় আগামীতে প্রায় আড়াই হাজার শিক্ষার্থীকে মোট তিন কোটি টাকা শিক্ষা উপবৃত্তি দেওয়া হবে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ও ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে খাগড়াছড়ি টাউন হলে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের উদ্যোগে আয়োজিত শিক্ষা বৃত্তি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া সামগ্রী ও নারীদের আত্মকর্মসংস্থানের সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, দলমত বিবেচনা না করে সরকার কেবল মেধাবীদের মূল্যায়ন করবে। বর্তমান সরকার জনগণের নির্বাচিত সরকার, তাই জনকল্যাণে কাজ করাই সরকারের মূল লক্ষ্য।

মানুষ অচিরেই এর সুফল ভোগ করতে পারবে।

অনুষ্ঠানে জানানো হয়, প্রাথমিক ধাপে খাগড়াছড়ি জেলার ৪৯৩ জন কলেজ শিক্ষার্থীকে ১০ হাজার টাকা করে মোট ৪৯ লাখ ৩০ হাজার টাকা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ের ২৮৫ জন শিক্ষার্থীকে ১৫ হাজার টাকা করে মোট ৪২ লাখ ৭৫ হাজার টাকা দেওয়া হয়েছে।

এতে মোট ৭৭৮ জন শিক্ষার্থী পেয়েছেন ৯২ লাখ ৫ হাজার টাকার উপবৃত্তি।

এছাড়া ২৩টি শিক্ষা প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া সরঞ্জাম এবং জেলার প্রতিটি উপজেলার ১০ জন করে নারী উদ্যোক্তাকে আত্মকর্মসংস্থানের লক্ষ্যে সেলাই মেশিন দেওয়া হয়।

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান শেখ ছালেহ আহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে খাগড়াছড়ির সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া, বোর্ডের সদস্য সুমন বড়ুয়া, পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা, জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত ও পুলিশ সুপার মো. মোরতজা আলী খানসহ অনেকে উপস্থিত ছিলেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.