বিএনপির আলোচনা সভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী

0

৩৬ জুলাইয়ের বর্ষপূর্তি উপলক্ষে আগামী মঙ্গলবার (৪ আগস্ট) আলোচনা সভার আয়োজন করেছে ক্ষমতাসীন বিএনপি। এতে প্রধান অতিথির বক্তব্য রাখবেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে অনুষ্ঠেয় ওই সভায় সভাপতিত্ব করবেন দলটির মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (২৯ জুলাই) দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিষয়টি নিশ্চিত করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।

তিনি জানান, বিএনপি জুলাইকে পরিপূর্ণভাবে ধারণ করে। এরই মধ্যে দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে জুলাইয়ের শহীদদের স্মরণে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।

এ সময় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ-প্রচার সম্পাদক আসাদুল করিম শাহীন, সহ-সাংস্কৃতিক সম্পাদক সাঈদ সোহরাব ও কেন্দ্রীয় ছাত্রদল সহ সভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়ালসহ নেতারা।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.