সংবেদনশীল ত্বকের জন্য নিরাপদ যত্ন

0

ঈদের আগে মুখে যদি কাঙ্ক্ষিত উজ্জ্বলতা না থাকে, তবে চিন্তার কিছু নেই। সামান্য সময় আর ঘরোয়া কিছু উপাদান ব্যবহার করেই ত্বকে ফিরিয়ে আনা যায় প্রাকৃতিক সোনালি আভা। বাজারের কৃত্রিম প্রসাধনী অনেক সময় ত্বকের প্রকৃত উজ্জ্বলতা ঢেকে দেয়, কিন্তু প্রাকৃতিক উপাদানভিত্তিক যত্ন ত্বককে ভেতর থেকে করে তোলে স্বাস্থ্যোজ্জ্বল ও প্রাণবন্ত। ত্বকের ধরন অনুযায়ী সঠিক ফেসপ্যাক বেছে নিলেই ঈদের আগে মুখে ফুটে উঠতে পারে সতেজ দীপ্তি।

তৈলাক্ত ত্বকের যত্নে প্রাকৃতিক সমাধান

তৈলাক্ত ত্বকে অতিরিক্ত তেল জমে মুখের স্বাভাবিক উজ্জ্বলতা নষ্ট হয়ে যায়। এই সমস্যা দূর করতে ঘরেই তৈরি করা যায়ফেসপ্যাক। ১ কাপ শসার রসের সঙ্গে ১ চামচ অ্যালোভেরা জেল, ১ চামচ বেসন এবং ১ চিমটে হলুদ মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করুন। এই প্যাক মুখে লাগিয়ে ১০ থেকে ১৫ মিনিট রেখে দিন, এরপর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। শসা ত্বককে ঠান্ডা ও সতেজ রাখে, অ্যালোভেরা ত্বকে আর্দ্রতা জোগায় এবং বেসন অতিরিক্ত তেল শোষণ করে নেয়। নিয়মিত ব্যবহারে ত্বক হয়ে উঠবে মসৃণওপরিষ্কার।

শুষ্ক ত্বকের উজ্জ্বলতা ফেরাতে

শুষ্ক ত্বকে যতই মেকআপ ব্যবহার করা হোক না কেন, মরা কোষের কারণে মুখে প্রাণবন্ততা আসে না। এই সমস্যা সমাধানে টকদই, মধু ও ওটমিলের মিশ্রণ বেশ উপকারী। ১ চামচ টক দইয়ের সঙ্গে আধা চামচ মধু এবং ১ চামচ ওটমিল মিশিয়ে একটি স্ক্রাব তৈরি করুন। এটি মুখে লাগিয়ে ৫ মিনিট হালকা হাতে ঘষে নিন, তারপর ধুয়ে ফেলুন। দই ত্বকে আর্দ্রতা দেয়, মধু পুষ্টি জোগায় এবং ওটমিল মৃত কোষ দূর করে। ফলে ত্বকে ফিরে আসে কোমলতা, উজ্জ্বলতা।

সংবেদনশীল ত্বকের জন্য নিরাপদ যত্ন

সংবেদনশীল বা স্পর্শকাতর ত্বকে রাসায়নিক পণ্য ব্যবহার করলে সহজেই জ্বালাভাব, লালচে দাগ বা অস্বস্তি দেখা দিতে পারে। তাই এই ধরনের ত্বকের জন্য প্রাকৃতিক উপাদানই সবচেয়ে নিরাপদ। ১ টেবিল চামচ গোলাপজলের সঙ্গে ১ চামচ কমলার খোসার গুঁড়া এবং ১ চিমটে হলুদ মিশিয়ে একটি প্যাক তৈরি করুন। এটি মুখে লাগিয়ে ১০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। গোলাপজল ত্বককে শান্ত করে, হলুদ দাগ হালকা করতে সাহায্য করে এবং কমলার খোসা ত্বকে প্রাকৃতিক উজ্জ্বলতা আনে।

এই তিন ধরনের ফেসপ্যাক সম্পূর্ণ ঘরোয়া উপকরণে তৈরি করা সম্ভব এবং এগুলোর ফলও খুব দ্রুত পাওয়া যায়। নিয়মিত ব্যবহারে ত্বক হয়ে ওঠে আরও স্বাস্থ্যোজ্জ্বল, কোমল ও দীপ্তিময়। ঈদের আগে বাইরে যাওয়ার আগে এই যত্নগুলো নিলে মুখে ফুটে উঠবে এক স্বাভাবিক উজ্জ্বলতা, যা কোনো কৃত্রিম মেকআপে পাওয়া যায় না। প্রাকৃতিক এই সৌন্দর্যই আপনাকে করে তুলবে আরও আত্মবিশ্বাসী এবং ঈদের উৎসবের মতোই উজ্জ্বল।

সূত্র: বি বিউটিফুল, টাইমস অব ইন্ডিয়া, ফেমিনা

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.