দীর্ঘদিন পর রাষ্ট্রপতির সঙ্গে ঈদগাহে নামাজ পড়বেন একজন পুরুষ প্রধানমন্ত্রী

0

এবারের জাতীয় ঈদগাহের ঈদের নামাজকে ঐতিহাসিক উল্লেখ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, দীর্ঘদিন পর রাষ্ট্রপতির সঙ্গে একজন পুরুষ প্রধানমন্ত্রী এই ঈদগাহে নামাজ পড়বেন।

বৃহস্পতিবার (১৯ মার্চ) জাতীয় ঈদগাহ পরিদর্শনের পর সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

এ সময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আব্দুস সালাম ও স্বরাষ্ট্র সচিব মনজুর মোরশেদ চৌধুরী, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী, ঢাকা মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রী বলেন, এবারকার ঈদের নামাজটা স্বাভাবিক কারণে ঐতিহাসিক হবে।

এখানে রাষ্ট্রপতি ঈদের নামাজ আদায় করবেন। প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় ঈদগাহে নামাজ আদায় করবেন। দীর্ঘদিন পর রাষ্ট্রপতির সঙ্গে একজন পুরুষ প্রধানমন্ত্রী হিসেবে এই ঈদে নামাজ পড়তে দেখবেন। মুসল্লিরা তাদের সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন।

নারীদের জন্য আলাদা ব্যবস্থা থাকবে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, মোট ৪০ হাজারের মতো নারী-পুরুষ নামাজ আদায় করতে পারবেন। ঈদের নামাজ অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.