অতিরিক্ত বৃষ্টি হলে ঈদের প্রধান জামাত বায়তুল মোকাররমে: ঢাকা বিভাগীয় কমিশনার

0

অতিরিক্ত বৃষ্টি হলে জাতীয় ঈদগাহে অনুষ্ঠেয় ঈদের প্রধান জামাত সকাল ৯টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী।

বৃহস্পতিবার (১৯ মার্চ) জাতীয় ঈদগাহ পরিদর্শনের পর সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

শরফ উদ্দিন আহমদ চৌধুরী বলেন, অতিরিক্ত বৃষ্টি হলে জাতীয় ঈদগাহের প্রধান জামাত স্থানান্তর করে বায়তুল মোকাররম মসজিদে ৯টায় অনুষ্ঠিত হবে। ঈদের দিন সকাল ৭টায় আবহাওয়া অফিস থেকে চূড়ান্ত যে প্রতিবেদন পাবো, সেটি ওইদিন সকাল ৭টায় জানিয়ে দেব।

তিনি জানান, এখন পর্যন্ত যে পূর্বাভাস আছে, সর্বোচ্চ ৮ থেকে ৯ মিলিমিটার বৃষ্টি হতে পারে। যদি ২৫ মিলিমিটারের বেশি হয় এবং এটা যদি আধ ঘণ্টা থেকে এক ঘণ্টাব্যাপী হয়, তখন সিদ্ধান্ত নেওয়ার দরকার হতে পারে। অন্যথায় সিটি করপোরেশনের যে প্রস্তুতি এবং ড্রেনেজ ব্যবস্থা—সে অনুযায়ী আশা করছি অসুবিধা হবে না।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.