আওয়ামী লীগ ছাড়া কোনো রাজনৈতিক দল নারীর ক্ষমতায়নে বিশ্বাস করে না: গণপূর্ত মন্ত্রী
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী র আ ম ওবায়দুল মুক্তাদির চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ ছাড়া ডানপন্থী কোনো রাজনৈতিক দল নারীর ক্ষমতায়নে বিশ্বাস করে না।
শনিবার (৩০ মার্চ) বেলা ১১টায় শহরের সূর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ মিলনায়তনে ১৬০ জন প্রশিক্ষণপ্রাপ্ত নারী উদ্যোক্তার মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ল্যাপটপ বিতরণকালে এ মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, নারী হচ্ছে সব শক্তির উৎস। নারীদের শক্তির আঁধার হিসেবে বিবেচনা করে নারী শক্তির উত্থানে বর্তমান সরকার কাজ করছে।
তিনি আরও বলেন, সেই সমাজই এগিয়ে যায় যে সমাজে নারী এবং পুরুষ সমানতলে এগিয়ে যায়।