এমপিওভুক্ত শিক্ষকরা শিগগিরই পে-স্কেলের আওতায় আসছেন বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
রোববার (১ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি এ কথা জানান।
সরকারি চাকরিজীবীরা নতুন বেতনকাঠামোতে বেতন পাচ্ছেন আজ। গত জুলাই থেকে তাদের নতুন বেতন কাঠামো বাস্তবায়ন ধরে আজ বেতন দেওয়া হবে।
গত ১৯ সেপ্টেম্বর তাদের বেতনকাঠামো ঘোষণা করা হয়।
এদিকে, পে-স্কেলসহ তিন দফা দাবিতে আগামী বুধবার (৪ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচিসহ আন্দোলনের ডাক দিয়েছে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী জোট।