গাজায় যুদ্ধবিরতি হবে না, শান্তির একটি সময় আছে, যুদ্ধেরও সময় আছে, এটা যুদ্ধের সময়: নেতানিয়াহু

0

গাজায় যুদ্ধবিরতি হবে না জানিয়ে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, বাইবেল বলে, শান্তির একটি সময় আছে এবং যুদ্ধেরও সময় আছে। এটা যুদ্ধের সময়।

সোমবার তেল আবিবে এক সংবাদ সম্মেলনে নেতানিয়াহু এ কথা বলেন।

তিনি বলেন, তিনি হামাসের বিরুদ্ধে যুদ্ধ জয়ের অঙ্গীকার করেছেন। তাই গাজায় যুদ্ধবিরতি হবে না।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র যেমন পার্ল হারবার কিংবা ৯/১১ এর সন্ত্রাসী হামলার মতো ঘটনার ক্ষেত্রে যুদ্ধবিরতি করতে রাজি হবে না, ঠিক তেমনই ইসরাইলও ৭ অক্টোবরের হামলার ঘটনার পর হামাসের সঙ্গে শত্রুতা বন্ধ করবে না। খবর বিবিসির।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.