পাটকলের অবসরপ্রাপ্ত কর্মচারী-কর্মকর্তাদের পাওনাদি পরিশোধের দাবি

0

রাষ্ট্রায়ত্ব পাটকল কর্পোরেশনের কর্মচারী-কর্মকর্তাদের গ্র্যাচুইটিসহ সকল পাওনাদি দ্রুত পরিশোধসহ ৩ দফা দাবি করেন অবসরপ্রাপ্তরা। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের মাওলানা মোহম্মদ আকরম খাঁ হলে এক সংবাদ সম্মেলনে এ দাবি করা হয়।

তাদের দাবি হলো- যে সকল অডিট আপত্তিসমূহ অনিস্পত্তি রহিয়াছে তাহা ইতিপূর্বে সংস্থার নিয়ম মোতাবেক নিষ্পত্তিপূর্বক পাওনা পরিশোধের ব্যবস্থা করতে হবে এবং যে সকল মামলা-মোকদ্দমা অনিস্পত্তি রহিয়াছে তাহা নিষ্পত্তিপূর্বক পাওনা পরিশোধের ব্যবস্থা করা।

সংবাদ সম্মেলনে মো: জাহাঙ্গীর হোসেন লিখিত বক্তব্যে বলেন, যখন দেশের প্রতিটি নাগরিকের পার ক্যাপিটা ইনকাম ২৫৫০ মার্কিন ডলার সেই মুহূর্তে বাংলাদেশ রাষ্ট্রায়ত্ত্ব পাটকল কর্পোরেশনের ২৫০০ জন কর্মচারী-কর্মকর্তা আমাদের ন্যায়সঙ্গত পাওনা, গ্র্যাচুইটি, ভবিষ্যৎ তহবিল (পিএফ) সহ অন্যান্য পাওনাদি পাই নাই।

তিনি বলেন, চাকরি হইতে অবসর গ্রহণের দীর্ঘ সময় ভুক্তভোগীরা তাদের জীবনের শেষ সম্বল না পেয়ে ইতিমধ্যে প্রায় ২০০-২৫০ জন কর্মকর্তা-কর্মচারী বিনা চিকিৎসায় এবং খাদ্যাভাবে অর্ধাহারে, অনাহারে মৃত্যুবরণ করেছে। অনেক কর্মচারী-কর্মকর্তাগণ অর্থভাবে প্রয়োজনীয় চিকিৎসা টুকু করতে পারছে না। পারছেনা পরিবার-পরিজনের ভরণ পোষণ জোগাতে, ছেলে মেয়েদের লেখাপড়ার খরচ চালাতে, পারছে না বিবাহ যোগ্য ছেলে মেয়েকে বিয়ে দিতে।

তিনি আরও জানান, চাকুরি হইতে অবসর গ্রহণের ৩০ কর্মদিবসের মধ্যে পাওনা পরিশোধের নিয়ম থাকিলেও কর্তৃপক্ষের ব্যর্থতা/অবহেলায় ভুক্তভোগী আইনের দ্বারস্থ হইয়া মামলা-মোকদ্দমা করিলে বছরের পর বছর ঘুরতে হচ্ছে।

সংবাদ সম্মেলন থেকে দ্রুত পাটকলের অবসরপ্রাপ্ত কর্মচারী-কর্মকর্তাদের পাওনাদি পরিশোধের জন্য সরকারের হস্তক্ষেপ কামনা করেন তারা।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.