দেশে সমান তালে বাড়ছে মৃত্যু ও আক্রান্ত, যেন ‘কূলকিনারাহীন’

0

মহামারি নভেল করোনা ভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২ হাজার ৬১৭ জন আক্রান্ত হয়েছেন। এই সময়ের মধ্যে কোভিড-১৯ আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ৪৪ জন। 

দেশে এখন মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ২ লাখ ৬৯ হাজার ১১৫ জন এবং মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ৩ হাজার ৫৫৭ জনে দাঁড়িয়েছে।

২৪ ঘণ্টায় মোট পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৯ দশমিক ৮৮ শতাংশ ও এই সময়ের মধ্যে মৃত্যুর হার ১ দশমিক ৩২ শতাংশ। 

গত ২৪ ঘণ্টায় যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ৩১ জন এবং নারী ১৩ জন। এ পর্যন্ত যারা কোভিড আক্রান্ত মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে পুরুষের সংখ্যা ২ হাজার ৮১৩ জন, ৭৯ দশমিক ০৮ শতাংশ এবং নারী ৭৪৪ জন, ২০ দশমিক ৯২ শতাংশ। 

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দেশের করোনা পরিস্থিতির সবশেষ আপডেট নিয়ে স্বাস্থ্য অধিদফতরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ১২ হাজার ৮৯২টি। পরীক্ষা হয়েছে পূর্বের নমুনাসহ ১৩ হাজার ১৬২টি। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ১৩ লাখ ১৫ হাজার ৯০১টি নমুনা।’

এতে আরও বলা হয়, কোভিড-১৯ আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৭৮২ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১ লক্ষ ৫৪ হাজার ৮৭১ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৭ দশমিক ৫৫ শতাংশ।

এছাড়াও গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের বয়সভিত্তিক বিশ্লেষণে ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৭ জন, ৫১ থেকে ৬০ বছরের ১১ জন, ৬১ বছরের বেশি বয়সী ২৫ জন মারা গেছেন।

অন্যদিকে যে ৪৪ জন গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে ঢাকা বিভাগে ১৯ জন, চট্টগ্রাম বিভাগে ৬ জন, রাজশাহী বিভাগে ৩ জন, খুলনা বিভাগে ৭ জন, বরিশাল বিভাগে ৪ জন, সিলেট বিভাগে ৪ জন ও রংপুর বিভাগে ২ জন। তাদের মধ্যে হাসপাতালে মারা গেছেন ৪১ জন, বাড়িতে ৩ জন।’

এ পর্যন্ত বিভাগভিত্তিক মৃত্যুর সংখ্যা ঢাকা বিভাগে ১ হাজার ৭০০ জন, চট্টগ্রামে ৮২৫ জন, রাজশাহী ২২৯ জন, খুলনা ২৭৮ জন, বরিশাল ১৩৮ জন, সিলেটে ১৬৬ জন, রংপুরে ১৪৩ জন এবং ময়মনসিংহ বিভাগে ৭৮ জন।

গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ৮১৩ জন, ছাড় পেয়েছেন ৮৩৫ জন। এ পর্যন্ত মোট আইসোলেশনে গেছেন ৬০ হাজার ২০ জন। এ পর্যন্ত আইসোলেশন থেকে মুক্ত হয়েছেন ৪০ হাজার ৩১২ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ১৯ হাজার ৭০৮ জন। 

গত ২৪ ঘণ্টায় কোয়ারেন্টাইনে যুক্ত হয়েছেন ২ হাজার ৪৩২ জন, ছাড়া পেয়েছেন ২ হাজার ৪০৮ জন। এ পর্যন্ত মোট ৪ লাখ ৬২ হাজার ৬৩ জন। এ পর্যন্ত ছাড়া পেয়েছেন ৪ লাখ ৯ হাজার ১৬১ জন। বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন ৫২ হাজার ৯০২ জন। 

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.