স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে দিয়ে আইনশৃঙ্খলা রক্ষা সম্ভব নয়: এনসিপি

0

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক নেই এবং এজন্য বর্তমান সরকার, প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী দায়ী বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক ও জাতীয় সংসদে বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

সোমবার (২৮ সেপ্টেম্বর) দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ঢাকায় এনসিপির জরুরি বৈঠকের পর আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে দিয়ে আইনশৃঙ্খলা রক্ষা সম্ভব নয়।’

তিনি বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী যিনি আছেন, তিনি তার দায়িত্ব পালনে ইতোমধ্যে ব্যর্থ হয়েছেন। তিনি বিভিন্ন সময় অসংলগ্ন কথা বলছেন। সংস্কার ইস্যুতেও তিনি জাতির সাথে প্রতারণামূলক কথা বলেছেন এবং আইনশৃঙ্খলা পরিবেশ ইস্যুতেও পরিস্থিতিকে কেন্দ্র করে সংসদে যখন তাকে প্রশ্ন করা হয়, তাকে জবাবদিহিতার আওতায় আনা হতো, তিনি তখন এটা পল্টনের বক্তব্য, এটা রাজপথের বক্তব্য এবং নানা কিছু বলে কথা এড়িয়ে যেতেন, এক ধরনের বিশৃঙ্খলা করার চেষ্টা করতেন।’

‘আজকে জনগণের কাছে স্পষ্ট যে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক নেই,’ বলেন নাহিদ ইসলাম।

সাম্প্রতিক সময়ে মিরপুরে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর এবং কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, ‘এই দুটি ঘটনা হয়তো মিডিয়া বা নানা কারণে, রাজধানীতে হওয়ার কারণে আমাদের সামনে এসেছে। সারা দেশের পরিস্থিতি কিন্তু এইটা।’

সংবাদ সম্মেলনে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ও সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.