ফ্যাসিস্ট শেখ হাসিনা অবৈধভাবে শাসন করে দেশটা ধ্বংস করেছে: দুলু

0

ফ্যাসিস্ট শেখ হাসিনা অবৈধভাবে শাসন করে দেশটা ধ্বংস করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

তিনি বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা গত ১৭ বছর অবৈধভাবে দেশ শাসন করে এই দেশটাকে ধ্বংস করেছে। এখন প্রতিবেশী দেশ ভারতে বসে নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে। বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধভাবে ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে ফুঁসে উঠলে তিনি পালিয়ে গিয়ে প্রতিবেশী রাষ্ট্র ভারতে আশ্রয় নেন। সেখানে বসেই নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্রে মেতে উঠেছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ১১টার দিকে নাটোর সদরে হয়বতপুর বেগম খালেদা জিয়া মহাবিদ্যালয়ের নতুন একাডেমিক ভবন ও রাস্তার ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হুইপ দুলু এসব কথা বলেন।

শেখ হাসিনার কোনো চক্রান্ত সফল হবে না জানিয়ে তিনি বলেন, এদেশের মানুষ ফ্যাসিবাদ বিরোধী প্রশ্নে এক আছে। দেশের মানুষ ঐক্যবদ্ধভাবে যেভাবে শেখ হাসিনাকে দেশ ছাড়া করেছে একইভাবে তার সকল ষড়যন্ত্র রুখে দিবে। বাংলাদেশের মাটিতে আর কোনদিন শেখ হাসিনার স্থান হবে না।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.