ক্ষেপণাস্ত্রের মজুত কমে যাওয়ার খবর প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের

0

মার্কিন সামরিক বাহিনীর ক্ষেপণাস্ত্রের মজুত কমে যাওয়ার খবর প্রত্যাখ্যান করে যুক্তরাষ্ট্রের কাছে বিপুল পরিমাণ অস্ত্র রয়েছে বলে দাবি করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের কাছে বিশেষ কিছু ধরনের অস্ত্রের বিশাল মজুত রয়েছে।

তিনি জানান, প্রয়োজন অনুযায়ী বিপুল পরিমাণ সামরিক সরঞ্জাম তৈরি করে দেশে আনা হচ্ছে। পাশাপাশি দেশের প্রতিরক্ষা কোম্পানিগুলো ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক কারখানা স্থাপন করছে বলেও দাবি করেন তিনি।

ক্ষেপণাস্ত্রের মজুত নিয়ে সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের পেছনে থাকা সূত্রগুলোর কঠোর সমালোচনা করেন ট্রাম্প। তিনি বলেন, রাষ্ট্রদ্রোহিতামূলক এই তথ্য যারা প্রকাশ করেছে, তাদের পরিচয় শনাক্ত করে খুঁজে বের করা হচ্ছে।

এ ছাড়া দেশের গোপনীয় তথ্য ফাঁসের অভিযোগে দায়ীদের বিরুদ্ধে দীর্ঘমেয়াদি কারাদণ্ডের আবেদন করা হবে বলেও হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট।

সূত্র: আল জাজিরা

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.