ভেবেছিলাম মানুষ তাকে ঘৃণা করে: খামেনির জানাজায় মানুষের কান্নায় বিস্মিত ট্রাম্প
ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়ে ইরানিদের কান্না দেখে বিস্ময় প্রকাশ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, তিনি ভাবতেন মানুষ খামেনিকে ‘ঘৃণা’ করে। তবে তুচ্ছতাচ্ছিল্য করে তিনি আরও বলেন, হতে পারে ওগুলো সব মায়াকান্না। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এসব কথা বলেন।
ট্রাম্প বলেন, খামেনির শেষ বিদায়ী অনুষ্ঠান চলাকালে দেশটির অবশিষ্ট নেতৃত্বকে ‘এক হামলায়’ নির্মূল করা সম্ভব। তবে তিনি বলেছেন, তা করবেন না, কারণ তাহলে আলোচনার জন্য ‘কেউ অবশিষ্ট থাকবে না’।
ট্রাম্প বলেন, তারা সবাই সেখানে (জানাজায়) উপস্থিত আছেন। মাত্র এক আঘাতেই আমরা তাদের সবাইকে শেষ করে দিতে পারি। তবে আমরা তা করতে যাচ্ছি না, কারণ তাহলে আমাদের সাথে চুক্তি করার মতো আর কেউ বেঁচে থাকবে না। তারা একটি চুক্তির জন্য আমাদের কাছে মিনতি করছে।
তিনি আরও দাবি করেন, খামেনির দাফন সংক্রান্ত অনুষ্ঠানগুলো শেষ না হওয়া পর্যন্ত উভয় পক্ষই আলোচনা থেকে এক সপ্তাহের বিরতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ট্রাম্প জানান, এই অন্তর্বর্তীকালীন সময়ে কোনও পক্ষই অপর পক্ষের ওপর হামলা চালাবে না।
সূত্র: এনডিটিভি