ট্রাম্প ও নেতানিয়াহুর ফোনালাপ, যুক্তরাষ্ট্রে একে অপরের সঙ্গে সাক্ষাতে সম্মত
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইরানের প্রয়াত নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও দাফন অনুষ্ঠানের আগের দিন ফোনালাপ করলেন তারা।
রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে, ফোনালাপে দুই নেতা খুব দ্রুত যুক্তরাষ্ট্রে একে অপরের সঙ্গে সাক্ষাৎ করার বিষয়ে সম্মত হয়েছেন।
ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দেওয়া বিবৃতিতে এ সাক্ষাতের কথা জানানো হলেও ঠিক কবে এই বৈঠক হবে সে বিষয়ে কোনো নির্দিষ্ট সময় উল্লেখ করা হয়নি।