ভোলায় প্রস্তাবিত সেতু নির্মিত হলে গোটা দেশের অর্থনৈতিক চিত্র বদলে দেবে: ডা. শফিক
দেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন ভোলার সঙ্গে সংযোগ স্থাপনে দ্রুত সেতু নির্মাণের দাবি জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ডা. মো. শফিকুর রহমান। তিনি বলেন, ভোলা জেলার অপার সম্ভাবনাকে কাজে লাগাতে পারলে এটি গোটা বাংলাদেশের অর্থনৈতিক চিত্র বদলে দেবে।
সোমবার (৩০ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ দাবি করেন।
অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম।
তিনি বলেন, “দেশের সর্বদক্ষিণের জেলা ভোলা মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন। উন্নত যোগাযোগ ব্যবস্থা পাওয়া ভোলাবাসীর অধিকার।
এই জেলায় যে অপার প্রাকৃতিক সম্ভাবনা রয়েছে, প্রস্তাবিত সেতু নির্মিত হলে তা শুধু ভোলার নয় বরং গোটা দেশের অর্থনৈতিক চিত্র বদলে দেবে। তাই ‘নিয়ামতের খনি’ ভোলাকে আর উপেক্ষিত না রেখে এই স্বপ্নের সেতু দ্রুত বাস্তবায়ন করতে হবে।
ডা. শফিকুর রহমান বলেন, ‘দেশের সর্বদক্ষিণের জেলা ভোলা অন্য কোনো জেলার সঙ্গে স্থলভাগে সংযুক্ত নয়। উন্নত যোগাযোগ ব্যবস্থা পাওয়া ভোলাবাসীর নাগরিক অধিকার। ভোলায় যে প্রাকৃতিক সম্পদের সম্ভাবনা রয়েছে, তা কাজে লাগাতে এই সেতু নির্মাণ অত্যন্ত জরুরি। এই স্বপ্নের সেতু বাস্তবায়ন হলে তা শুধু ভোলাবাসীর নয়, বরং সারাদেশের অর্থনীতিতে বড় পরিবর্তন আনবে।’
তিনি আরও বলেন, ভোলা একটি নিয়ামতের খনি, একে আর উপেক্ষিত রাখা ঠিক হবে না। দক্ষিণ জনপদের উন্নয়ন ও জাতীয় সমৃদ্ধির স্বার্থে ভোলার এই স্বপ্নের সেতু দ্রুত বাস্তবায়ন করা হোক।