৫ বছরে ২ কোটি ৭৫ লাখ কৃষককে বিভিন্ন সুযোগ সুবিধার ‘কৃষক কার্ড’ দেওয়া হবে: প্রধানমন্ত্রী

0

পাঁচ বছরে দুই কোটি ৭৫ লাখ কৃষককে বিভিন্ন সুযোগ সুবিধার ‘কৃষক কার্ড’ দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

প্রধানমন্ত্রী বলেন, পহেলা বৈশাখ বাংলা সংস্কৃতির ঐতিহ্য, যা মিশে আছে কৃষক ভাই-বোনদের সঙ্গে। এর লক্ষ্যেই কৃষক কার্ড উদ্বোধনের জন্য দিনটিকে বেছে নেওয়া হয়েছে।

এই সরকার জনগণের সরকার। তাই নির্বাচনে দেওয়া প্রতিশ্রুতিগুলো কালি মোছার আগেই বাস্তবায়ন করছে সরকার।

প্রধানমন্ত্রী বলেন, আজকের এই প্রি-পাইলট প্রকল্পের মাধ্যমে ২২ হাজার কৃষক এই কৃষক কার্ড পাচ্ছেন। কৃষকরা নতুন করে হিসেবের খাতা খুলতেন, সেখান থেকে পহেলা বৈশাখের অনুষ্ঠানের সূত্রপাত।

পহেলা বৈশাখ কৃষকদের সঙ্গে জড়িত বলেই কৃষক কার্ড কর্মসূচি উদ্বোধন করলাম।
তিনি আরও বলেন, পাঁচ বছরে ২ কোটি ৭৫ লাখ কৃষকের হাতে পর্যায়ক্রমে কৃষক কার্ড বিতরণ করা হবে। দেশের কৃষক ভালো থাকলে সমগ্র বাংলাদেশ ভালো থাকবে। বর্তমান সরকারের লক্ষ্য কৃষককে আত্মনির্ভরশীল ও স্বচ্ছল হিসেবে গড়ে তোলা।

কৃষক কার্ডে ১০টি সুবিধা থাকছে জানিয়ে তারেক রহমান বলেন, এর মাধ্যমে কৃষকের অবস্থার পরিবর্তন হবে। কৃষক সচ্ছল থাকলে সমগ্র বাংলাদেশ ভালো থাকবে। খাদ্যঘাটতি মেটাতে, ফসল সংরক্ষণে দেশের বিভিন্ন প্রান্তে কোল্ড স্টোরেজ স্থাপনের পরিকল্পনা রয়েছে সরকারের।

পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে। খাল ও নদী খননের মাধ্যমে ভূগর্ভস্থ পানির স্তর বাড়বে। এখন দেশ গড়ার সময়। নারীদের স্বাবলম্বী করার পাশাপাশি নির্বাচনের আগে জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে বর্তমান সরকার। বিএনপির লক্ষ্য হচ্ছে দেশের মানুষের ভাগ্য উন্নয়ন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.