শুধু শিক্ষায় নয়, মানুষের জীবন রক্ষায় দক্ষ ও মানবিক ডাক্তার তৈরি করা জরুরি: স্বাস্থ্যমন্ত্রী

0

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন মেডিকেল শিক্ষার্থীদের শুধু অ্যাকাডেমিক শিক্ষায় নয়, নৈতিকতাতেও দক্ষ করে গড়ে তুলতে হবে। তিনি বলেন, দক্ষ ও মানবিক ডাক্তার তৈরিতে বেসরকারি মেডিকেল কলেজগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

শনিবার (১১ এপ্রিল) রাতে রাজধানীর ক্রাউন প্লাজা হোটেলে বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশনের (বিপিএমসিএ) বার্ষিক সম্মেলন ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, মানুষের জীবন রক্ষায় ভালো ডাক্তার তৈরি করা জরুরি। এজন্য বেসরকারি মেডিকেল খাতকে আরও সক্রিয় হতে হবে। পাশাপাশি শিক্ষার্থীদের মানসিক চাপ মোকাবিলায় নিয়মিত কাউন্সেলিংয়ের ব্যবস্থা করতে হবে, যাতে তারা হতাশায় না ভোগে।

তিনি আরও বলেন, দেশে বর্তমানে হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে আগামী ২০ এপ্রিল সারা দেশে টিকাদান কর্মসূচি পরিচালিত হবে। এ সময় তিনি চিকিৎসকদের ত্যাগ ও ধৈর্যের প্রশংসা করে বলেন, করোনাকালে চিকিৎসকরা অসামান্য অবদান রেখেছেন, যা জাতি কখনো ভুলবে না।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.