নারী ও শিশু নির্যাতন দমন সংশোধন বিল সর্বসম্মতিক্রমে সংসদে পাস

0

নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ অধিকতর সংশোধন কল্পে আনীত একটি বিল নারী ও শিশু নির্যাতন দমন সংশোধন বিল-২০২৬ জাতীয় সংসদে উত্থাপনে পর সর্বসম্মতিক্রমে পাস হয়েছে।

শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে বিলটি পাস প্রস্তাব সংসদে উত্থাপন করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন।

সংসদে মন্ত্রী বলেন, আমি আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী, নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ অধিক সংশোধন কল্পে আনীত একটি বিল নারী ও শিশু নির্যাতন দমন সংশোধন বিল-২০২৬ এই মহান সংসদে উত্থাপন করছি।

এরপর ডেপুটি স্পিকার কায়সার কামাল বলেন, নারী ও শিশু নির্যাতন দমন সংশোধন বিল ২০২৬ মহান সংসদে উত্থাপিত হলো।

পরে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীকে সংসদে উত্থাপিত আকারে নারী ও শিশু নির্যাতন দমন সংশোধন বিল-২০২৬ অবিলম্বে বিবেচনার প্রস্তাব উত্থাপনের জন্য আহ্বান জানান। এরপর মন্ত্রী বিলটি প্রস্তাব করেন। এরপর ভোটে বিবেচনা গৃহীত হয়।

বিলটির ওপর দফাওয়ারি কোন সংশোধনী না থাকায় বিলের দফা গুলো মহান সংসদের সামনে পেশ করেন ডেপুটি স্পিকার। পরে সর্বসম্মতিক্রমে বিলটি জাতীয় সংসদে পাস হয়।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.