দেশে কর্মক্ষম মানুষের সংখ্যা ৭ কোটি ১৭ লাখ ১০ হাজার: সংসদে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী

0

দেশে বর্তমানে কর্মক্ষম মানুষের সংখ্যা বা শ্রমশক্তি ৭ কোটি ১৭ লাখ ১০ হাজার বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

সোমবার (৩০ মার্চ) জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য জয়নাল আবদিনের এক লিখিত প্রশ্নের উত্তরে মন্ত্রী এ কথা বলেন। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) কর্তৃক ‘শ্রমশক্তি জরিপের মাধ্যমে শ্রমবাজার তথ্যের উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের মাধ্যমে শ্রমশক্তি জরিপটি সর্বশেষ ২০২৪ সালে পরিচালিত হয়েছে।

শ্রমশক্তি জরিপ ২০২৪ অনুযায়ী দেশে কর্মক্ষম মানুষের সংখ্যা বা শ্রমশক্তি (১৫ বছর ও তদূর্ধ্ব বয়সী কর্মে নিয়োজিত ও বেকার জনগোষ্ঠী) ৭ কোটি ১৭ লাখ ১০ হাজার। এর মধ্যে পুরুষ ৪ কোটি ৮০ লাখ ২০ হাজার ও নারী ২ কোটি ৩৬ লাখ ৯০ হাজার।

উল্লেখ্য, ২০২৬ সালে জরিপটি পরিচালনার লক্ষ্যে একটি প্রকল্প প্রস্তাব পরিকল্পনা কমিশনে প্রক্রিয়াধীন রয়েছে। শ্রমশক্তি জরিপ ২০২৪ অনুসারে দেশে প্রতিবছর গড়ে ১৫ বছর ও তদূর্ধ্ব বয়সী ১৩.৬ লাখ জনগোষ্ঠী কর্মক্ষেত্রে প্রবেশ করছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.