ট্রাম্পের প্রস্তাবের পর এশিয়ায় কমল তেলের দাম

0

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে আলোচনা এগোচ্ছে। ওয়াশিংটন ইরানের কাছে ১৫ দফা প্রস্তাবও পাঠিয়েছে। এমন খবরের পর এশিয়ার বাজারে কমেছে জ্বালানি তেলের দাম। খবর বিবিসির

বুধবার (২৫ মার্চ) আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ৫ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯৯ দশমিক ২৯ ডলারে নেমেছে। যুক্তরাষ্ট্রে লেনদেন হওয়া তেলের দাম ৫ দশমিক ৫ শতাংশের বেশি কমে ব্যারেলপ্রতি দাঁড়িয়েছে ৮৮ দশমিক ২০ ডলারে।

মঙ্গলবারও ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলারের ওপরে উঠেছিল। বর্তমান দরপতনের পরও তেলের দাম গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলা শুরুর আগের তুলনায় অনেক বেশি রয়ে গেছে।

মঙ্গলবার ট্রাম্প বলেন, যুদ্ধ বন্ধের জন্য আলোচনা ‘এখনই’ চলছে। যাদের সঙ্গে যুক্তরাষ্ট্র আলোচনা করছে তারা ‘খুবই আগ্রহী’ একটি চুক্তি করতে। তবে এই দাবি ইরানের কর্মকর্তারা অস্বীকার করেছেন।

সোমবার তেহরানের কর্মকর্তারা যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনার খবরকে ‘ভুয়া’ বলে উল্লেখ করেন। তবে এসময়ও থেমে ছিল না ইরান ও ইসরাইলের পাল্টাপাল্টি হামলা।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.