মাদকের সঙ্গে সম্পৃক্ত থাকলে নিজ দলের নেতাকর্মীদেরও ছাড় দেওয়া হবে না: তথ্যমন্ত্রী

0

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, মাদকের সঙ্গে যদি কোনো নেতাকর্মীদের সম্পৃক্ততা থাকে তাকেও আইনের আওতায় আনতে হবে। এক্ষেত্রে কাউকে ছাড় দেওয়া হবে না।

সোমবার (১৬ মার্চ) দুপুরে বরিশালের গৌরনদী উপজেলার আইনশৃঙ্খলা কমিটির বিশেষ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

তথ্যমন্ত্রী বলেন, মাদকের ভয়াল ছোবল থেকে তরুণ ও যুব সমাজকে রক্ষায় মাদকের বিরুদ্ধে ‌‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করা হয়েছে। মাদকের ব্যাপারে কোনো ধরনের আপস করা হবে না।

এছাড়াও ঈদযাত্রায় যাতে যাত্রীদের ভোগান্তি না হয় সে জন্য গৌরনদী মডেল ও হাইওয়ে থানার ওসিকে নির্দেশনা দেওয়া হয়েছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.