উন্নয়নের জন্য আমাদের সদিচ্ছাই যথেষ্ট: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

0

যারা শেকড় ভুলে যায় তাদের শেকড় উপড়ে ফেলতে বার বার ৫ আগস্ট ফিরে আসে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরজানা শারমিন পুতুল।

সোমবার (১৬ মার্চ) দুপুরে পাবনার হেমায়েতপুরের মন্ডলপাড়ার পদ্মকোল খনন উদ্বোধনী অষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফরজানা শারমিন পুতুল বলেন, যারা বলেন আমরা কেনো মাঠে ঘাটে গিয়ে খাল খনন কেন করতেছি? তাদের বলতে চাই- আমাদেরকে আমাদের শেকড় ভুল গেলে চলবে না। আমরা যারা শেকড় ভুলে যাই, তাদের শেকড় উপড়ে ফেলতে ওই ৫ আগস্ট বার বার ফিরে আসে।

তিনি বলেন, উন্নয়নের জন্য আমাদের সদিচ্ছাই যথেষ্ট। আমাদের চেয়েছি বলেই ফ্যামিলি কার্ডের মতো একটি বড় প্রকল্প সরকার গঠনের এক সপ্তাহের মধ্যেই হাতে নিতে পেরেছি। আমরা চেয়েছি বলেই প্রথম ক্যাবিনেট মিটিংয়ে ১০ হাজার টাকা কৃষি ঋণ মওকুফ করতে পেরেছি।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.