কৃষিখাতকে শক্তিশালী করতে সরকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন করছে: কৃষিমন্ত্রী

0

বিএনপির কেন্দ্রীয় নির্বাচনী ইশতেহার অনুযায়ী সারাদেশে খাল খনন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। কুমিল্লার লালমাই উপজেলায় ৫ হাজার ৩০০ মিটার খাল খনন কাজের উদ্বোধন করেছেন কৃষি ও খাদ্য মন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন।

সোমবার (১৬ মার্চ) দুপুরে কুমিল্লার লালমাই উপজেলার ডাকাতিয়া নদীর খাল খনন কাজের উদ্বোধন করেন মন্ত্রী। এসময় মন্ত্রীর সঙ্গে খাল খননে অংশ নেন কুমিল্লা-১০ (লালমাই-নাঙ্গলকোট) আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূইয়া।

এসময় মন্ত্রী বলেন, খাল খননের মাধ্যমে এলাকার কৃষিজমিতে সেচ সুবিধা বৃদ্ধি পাবে এবং বর্ষা মৌসুমে জলাবদ্ধতা কমে আসবে। এতে কৃষি উৎপাদন বাড়বে এবং স্থানীয় কৃষকরা সরাসরি উপকৃত হবেন। সরকার নির্বাচনের আগের প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছে।

তিনি আরও বলেন, কৃষিখাতকে শক্তিশালী করতে সরকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন করছে। এরই ধারাবাহিকতায় লালমাই উপজেলায় এ খাল খনন প্রকল্প গ্রহণ করা হয়েছে। অনুষ্ঠান শেষে মন্ত্রী সংশ্লিষ্টদের সময়মতো এবং সঠিকভাবে প্রকল্পের কাজ সম্পন্ন করার নির্দেশনা প্রদান করেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.