শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছেন: পানিসম্পদ মন্ত্রী

0

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, আমাদের যে অসাম্প্রদায়িক সম্প্রীতি এটা যেন অটুট থাকে। যারা সাম্প্রদায়িকতা চিন্তা করেন তারা এদেশে মৌলবাদের বিষ ছড়াইতে চায় এবং এরা কিন্তু ভয়ংকর। এটা একটা অভিশাপ হিসেবে আমাদের সমাজে দেখা দেয় মাঝে মাঝে৷ ঠিক নির্বাচনের আগে এ ধরনের অভিশাপের সম্মুখীন আপনারা হয়েছেন।

শনিবার (১৪ মার্চ) রাতে লক্ষ্মীপুর পৌর শহরের শ্রী শ্রী শ্যাম সুন্দর আখড়ায় সনাতন ধর্মালম্বীদের ৩২ প্রহর অখন্ড হরিনাম মহাযজ্ঞ অনুষ্ঠানে এসে তিনি এসব কথা বলেন। তিনি লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক।

‎শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছেন। তার রাজনৈতিক দর্শন ও আদর্শের মাধ্যমে রাজনীতি করতে করতে এ পর্যায়ে এসেছি। এর বাইরে অন্য কিছু চিন্তা করিনি, কখনো করব না।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.