মনোনয়নপ্রত্যাশীদের যে সতর্কবার্তা দিলেন তারেক রহমান

0

দু-একদিনের মধ্যে স্থায়ী কমিটির বৈঠক হওয়ার কথা রয়েছে। এরপরই একক প্রার্থীকে মনোনয়ন নিশ্চিতের কথা জানানো হবে। ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে দল মনোনীত প্রার্থীদের পক্ষে কাজ করতে নেতাদের বার্তা দিয়েছে বিএনপি। ঐক্যবদ্ধ না থাকলে সামনে আরও কঠিন সময় আসবে বলে মনোনয়নপ্রত্যাশীদের সতর্ক ও সজাগ থাকার জন্য আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি করলে প্রতিপক্ষ সুযোগ পাবে বলেও নেতাদের সতর্ক করা হয়েছে।

সোমবার শেষ দিনে পাঁচ বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি মনোনয়নপ্রত্যাশীদের এসব সতর্কবার্তা দেন।

দলের সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে ধারাবাহিক বৈঠকের অংশ হিসাবে এদিন সিলেট, খুলনা, রাজশাহী, বরিশাল ও ঢাকা বিভাগের জেলাগুলোর মনোনয়নপ্রত্যাশী নেতাদের সঙ্গে মতবিনিময় করেন তারেক রহমান।

দলের সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে ধারাবাহিক বৈঠকের অংশ হিসাবে এদিন সিলেট, খুলনা, রাজশাহী, বরিশাল ও ঢাকা বিভাগের জেলাগুলোর মনোনয়নপ্রত্যাশী নেতাদের সঙ্গে মতবিনিময় করেন তারেক রহমান। বিকালে দলের চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে পৃথকভাবে পাঁচ বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে কথা বলেন তিনি।

এদিকে চলতি মাসের মধ্যে অন্তত ২০০ আসনে একক প্রার্থী তালিকা ঘোষণা করা হবে বলে বিএনপির সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। সূত্র জানায়, সভায় তারেক রহমান বলেন, এক আসনে একজন প্রার্থীকেই মনোনয়ন দেওয়া হবে। সবাই মনোনয়ন পাবেন না। যারা মনোনয়ন পাবেন না তাদের দল বিভিন্নভাবে পুরস্কৃত করবে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.