চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটের চাঁনশিকারী সীমান্তে ১৯ জনকে ঠেলে পাঠালো বিএসএফ

0

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটের চাঁনশিকারী সীমান্তে ১৯ জনকে ঠেলে পাঠিয়েছে করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বুধবার (২৪ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে বিএসএফ তাদের বাংলাদেশে পাঠানোর পর আটক করে বিজিবি। আটকদের মধ্যে ৬ জন নারী, ১০ জন পুরুষ ও ৩ জন শিশু রয়েছে।

চাঁপাইনবাবগঞ্জের ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ভোরে বিএসএফ ওই ১৯ জনকে সীমান্ত পিলার ১১৯/৪ সংলগ্ন এলাকা দিয়ে বাংলাদেশে পাঠায়। প্রাথমিক তথ্যে জানা গেছে, তারা সবাই বাংলাদেশের নাগরিক। বিভিন্ন সময় অবৈধপথে ভারতে গিয়ে তারা দেশটির পুলিশের হাতে গ্রেফতার হয়েছিলেন। বিভিন্ন কারাগারে তারা সাজাও খেটেছেন। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.