ইরানের পাশে থাকবে হুতি বিদ্রোহীরা

0

ইরান-ইসরায়েল সংঘাতের মধ্যেই ইয়েমেনের হুতি বিদ্রোহীরা তাদের অবস্থান স্পষ্ট করল।

মোহাম্মদ আল-বুখাইতি নামে হুতিদের এক শীর্ষ কর্মকর্তা বলেন, যদি কোনো আরব বা মুসলিম দেশ আক্রমণের মুখে পড়ে, তারা সেসব দেশের পাশে দাঁড়াবে। বিশেষ করে ইরানের জন্য তারা সমর্থন জানাবে।

আল-বুখাইতি বলেন, জায়নবাদী আগ্রাসনের বিরুদ্ধে আমরা তেহরানের পক্ষে দাঁড়াব, যেমনি আমরা গাজায় আমাদের ভাইদের পাশে রয়েছি।

অর্থাৎ যেভাবে হুতিরা গাজার পক্ষ নিয়েছে এবং ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করছে, ঠিক তেমনি তারা ইরানের পাশে থাকবে।

গত কয়েকদিন ধরে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেড়ে গেছে। হুতিরা বলছে, তারা ইসরায়েলের বিরুদ্ধে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। তাদের লক্ষ্য ইসরায়েলকে গাজার ওপর যুদ্ধ বন্ধ করতে বাধ্য করা।

সম্প্রতি হুতিরা ও ইরানের হামলার সময় প্রায় একসঙ্গে হওয়ায় মনে করা হচ্ছে, দুই পক্ষের মধ্যে সমন্বয় রয়েছে।

১৩ জুন ইসরায়েল ইরানের রাজধানী তেহরানে ব্যাপক বিমান হামলা চালায়। এতে সামরিক ও পারমাণবিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। পাশাপাশি শীর্ষ সামরিক কর্মকর্তা ও বিজ্ঞানীরা নিহত হন।

পাল্টা জবাবে ইরান ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়ে ইসরায়েলে হামলা চালায়। এই পাল্টাপাল্টি হামলা এখনো চলছে।

সূত্র: আল জাজিরা

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.