সম্পূর্ণ গাজা দখলের ঘোষণা নেতানিয়াহুর, যুদ্ধ বন্ধে অস্বীকৃতি

0

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজা উপত্যকা পুরোপুরি দখলে নিতে তার সরকারের ইচ্ছা পুনর্ব্যক্ত করেছেন এবং যুদ্ধ শেষ করার জন্য যেকোনো চুক্তি প্রত্যাখ্যান করেছেন।

বুধবার (২১ মে) তুর্কী বার্তাসংস্থা আনাদোলু অ্যাজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

নেতানিয়াহু বুধবার পশ্চিম জেরুসালেমে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বলেন, ‘গাজায় এখনো ২০ জন পণবন্দী জীবিত আছেন এবং আরো ৩৮ জন নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।’

এদিকে ইসরাইলে এখনো কমপক্ষে ১০ হাজার ১০০ ফিলিস্তিনি বন্দী রয়েছেন, যাদের অনেকেই নির্যাতন, অনাহার ও চিকিৎসা অবহেলার শিকার বলে জানিয়েছে মানবাধিকার সংস্থা ও বিভিন্ন সংবাদমাধ্যম।

নেতানিয়াহু বলেন, শুধুমাত্র পণবন্দীদের উদ্ধারের জন্য স্বল্প সময়ের জন্য যুদ্ধবিরতি বিবেচনা করা হতে পারে। তবে এটিকে ‘অস্থায়ী বিরতি’ বলে উল্লেখ করেন তিনি।

অপরদিকে হামাস বারবার জানিয়েছে, তারা অবশিষ্ট ইসরাইলি পণবন্দীকে একক বিনিময়ে মুক্তি দিতে প্রস্তুত, যদি ইসরাইল যুদ্ধ বন্ধ করে, গাজা থেকে সেনা সরিয়ে নেয় এবং ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দেয়। কিন্তু নেতানিয়াহু এ শর্তগুলো পুরোপুরি প্রত্যাখ্যান করেছেন এবং গাজা থেকে হামাসকে উৎখাত, তাদের পুরোপুরি নিরস্ত্রীকরণ ও গাজা পুনর্দখল করার কথা জোর দিয়ে বলেছেন।

অবশ্য ইসরাইলের বিরোধী নেতারা ও পণবন্দীদের পরিবার অভিযোগ করেছেন, নেতানিয়াহু তার ডানপন্থী জোটসঙ্গীদের খুশি রাখতে এবং নিজের রাজনৈতিক অবস্থান ধরে রাখতে যুদ্ধ দীর্ঘায়িত করছেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.