কুকুর উপহার দিলেন পুতিনকে কিম জং উন

0

উত্তর কোরিয়া সফরে গিয়ে বিশ্বজুড়ে নতুন করে হইচই ফেলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, যা নিয়ে বিশ্ব রাজনীতিতে চলছে নানা বিশ্লেষণ।

কৌশলগত সামরিক চুক্তির পাশাপাশি পুতিন ও কিম জং উন একে অপরকে দিয়েছেন বেশ কিছু উপহারও।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএর এক প্রতিবেদন জানিয়েছে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে এক জোড়া পুংসান কুকুরও দিয়েছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন।

বৃহস্পতিবার কোরিয়ার সেন্ট্রাল টেলিভিশনে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, একটি বেড়ার মধ্যে আটকানো কুকুর দুইটির দিকে তাকিয়ে রয়েছেন পুতিন ও কিম।

বুধবার সকালের উত্তর কোরিয়া সফরে যান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বিমানবন্দরে আগে থেকেই অপেক্ষা করছিলেন কিম জং উন। পরে সেখানে পুতিনকে স্বাগত জানান কিম।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.