দূরদর্শী নেতা ছিলেন গর্বাচেভ: বাইডেন

0

প্রয়াত সোভিয়েত নেতা মিখাইল গর্বাচেভকে ‘বিরল নেতা’ হিসেবে আখ্যায়িত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

মঙ্গলবার সোভিয়েতের শেষ প্রেসিডেন্ট মিখাইলের মৃত্যুতে দেওয়া এক বিবৃতে তিনি একথা বলেন। খবর এএফপির।

বিবৃতিতে গর্বাচেভের গণতান্ত্রিক সংস্কারের কথা উল্লেখ করে বাইডেন বলেন, বিশ্বকে নিরাপদ করতে মিখাইল গর্বাচেভ যা করেছেন, তা ছিল এক বিরল নেতার কাজ। একটি ভিন্ন ভবিষ্যৎ এবং তা অর্জনের জন্য নিজের পুরো ক্যারিয়ারকে ঝুঁকিতে ফেলার সাহস ছিল মিখাইলের।

তিনি বলেন, ‘মিখাইল গর্বাচেভ অসাধারণ দূরদর্শী একজন মানুষ ছিলেন।’

মস্কোর স্থানীয় সময় মঙ্গলবার দিবাগত রাতে ৯১ বছর বয়সী মিখাইল গর্বাচেভ মারা যান।

এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, মিখাইল গর্বাচেভ মস্কোর কেন্দ্রীয় হাসপাতালে মারা যান। তিনি অনেক দিন ধরে গুরুতর অসুস্থ ছিলেন। দীর্ঘ অসুস্থতার কারণেই তিনি মারা গেছেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.