বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ ৪ কিশোরী

0

লক্ষ্মীপুরের কমলনগরে নানার বাড়ি যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে চার কিশোরী নিখোঁজ হয়েছে। শনিবার সকালে উপজেলার চরকাদিরা ইউনিয়নের বাদামতলী এলাকা থেকে নিখোঁজ হয় ওই কিশোরীরা।

এ ঘটনায় কমলনগর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে তাদের পরিবার।

নিখোঁজ কিশোরীরা হলো জোবাইদা আক্তার (১২), মিতু আক্তার (১২), সামিয়া আক্তার নিহা (১৩) ও সিমু আক্তার (১৪)।

পুলিশ ও স্বজনরা জানান, সামিয়া আক্তার নিহার নানার বাড়ি যাওয়ার কথা বলে শনিবার সকালে তারা বাড়ি থেকে বের হয়। কিন্তু সন্ধ্যা পর্যন্ত তারা সেই আত্মীয়ের বাড়িতে পৌঁছায়নি বা নিজ বাড়িতেও ফিরে আসেনি। পরে তাদের স্বজনরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে না পেয়ে রাতে কমলনগর থানায় সাধারণ ডায়েরি করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কমলনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সোলাইমান জানান, নিখোঁজ চার কিশোরীকে উদ্ধারে অভিযানে নেমেছে পুলিশ।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.