আজ বিশ্ব মা দিবস

0

আজ বিশ্ব মা দিবস। পৃথিবীর সব থেকে মধুর ডাক ‘মা’। এই মায়ের প্রতি শ্রদ্ধা জানাতেই প্রতি বছর মে মাসের দ্বিতীয় রবিবার বিশ্বব্যাপী পালন করা হয় ‘মা দিবস’। তাই রাত পোহানোর আগেই বিশেষ এই দিনটিকে রঙিন করে তুলতে পারেন প্রিয় এই মানুষটির জন্য।

প্রাচীন গ্রিসে বিশ্ব মা দিবসের পালন করা হলেও আধুনিককালে এর প্রবর্তন করেন এক মার্কিন নারী। ১৯০৫ সালে যুক্তরাষ্ট্রের আনা জারভিস নামের নারী মারা গেলে তার মেয়ে আনা মারিয়া রিভস জারভিস মায়ের কাজকে স্মরণীয় করে রাখার জন্য সচেষ্ট হন।

ওই বছর তিনি তার সান ডে স্কুলে প্রথম এ দিনটি মাতৃদিবস হিসেবে পালন করেন। ১৯০৭ সালের এক রোববার আনা মারিয়া স্কুলের বক্তব্যে মায়ের জন্য একটি দিবসের গুরুত্ব ব্যাখ্যা করেন।

১৯১৪ সালের ৮ মে মার্কিন কংগ্রেস মে মাসের দ্বিতীয় রোববারকে ‘মা’ দিবস হিসেবে ঘোষণা করে। এভাবেই শুরু হয় মা দিবসের যাত্রা। এরই ধারাবাহিকতায় আমেরিকার পাশাপাশি মা দিবস এখন বাংলাদেশসহ অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, চীন, রাশিয়া ও জার্মানসহ শতাধিক দেশে মর্যাদার সঙ্গে দিবসটি পালিত হচ্ছে।

বিশেষ দিনটি বিশ্বজুড়ে মাতৃত্ব ও মাতৃসত্তার গুরুত্ব এবং তাৎপর্য স্মরণ করিয়ে দেয়। আমাদের আবারও একবার স্মরণ করিয়ে দেয় পৃথিবীতে আমাদের পদচারণার মূল কান্ডারিকে।

সন্তানের জন্য সব থেকে বেশি যে আত্মত্যাগ করতে পারে সেই নামটিই হলো মা। স্বার্থপর এই দুনিয়াতে নিঃস্বার্থভাবে শুধু মাই আমাদের ভালোবাসতে পারেন।

যদিও মার সঙ্গে মনোমালিন্য হয়নি এমন পরিবার খুঁজে পাওয়া যাবে না। তবে ভালোবাসার মানুষের সঙ্গে এই মনোমালিন্য আজ মিটিয়ে নিতে পারেন।

দিনটি আজ মায়ের সেবা করার কাজেও লাগাতে পারেন। করতে পারেন তার জন্য বিশেষ রান্নাও। যদি ব্যক্তিগত কিংবা কাজের সূত্রে মায়ের কাছ থেকে আজ অনেকটা দূরে থাকেন তবে ফোন করে কিছুক্ষণ কথা বলে সময় কাটাতে পারেন তার সঙ্গে।

যদিও অনেকেই মনে করেন মাকে ভালোবাসার জন্য বিশেষ এই দিনটির প্রয়োজন নেই। কারণ প্রতিদিনই মাকে ভালোবাসার দিন হওয়া উচিত।

তবে প্রতিদিনের ভালোবাসাকে আরেকটু বাড়িয়ে বিশেষ করতে এই দিনটির গুরুত্বকে কোনোভাবেই অস্বীকার করার উপায় নেই। তাই বিশ্ব মা দিবসে পৃথিবীর সকল মায়ই যেন সুখী থাকেন সন্তান হিসেবে এই যেন হয় আমাদের সবার প্রত্যাশা।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.