বিপুল পরিমাণ ইয়াবাসহ ছাত্রলীগ নেতা গ্রেফতার

0

পিরোজপুরে ২৩ পিচ ইয়াবা ট্যাবলেটসহ রাকিব শেখ (৩২) নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে। তিনি পুলিশের তালিকাভুক্ত নিয়মিত মাদক কারবারি।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) রাতে নাজিরপুর উপজেলার সাতকাছিমা থেকে ওই ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করা হয়। তিনি ওই এলাকার হেমায়েত হোসেন শেখের ছেলে ও উপজেলার সদর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি।

নাজিরপুর থানার এসআই মুহাম্মাদ ইয়াসির হোসেন জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টার দিকে ওই মাদক কারবারিসহ অন্যরা উপজেলার সাতকাছিমা মাদরসার পিছনে কাদের মোল্লার বাড়ির সামনের রাস্তায় বসে মাদক বেচা-কেনা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় সেখানে থাকা অন্য মাদক কারবারিরা পালিয়ে গেলেও ছাত্রলীগ নেতা রাকিবকে আটক করা হয়। এসময় তার দেহ তল্লাশি করে তার সঙ্গে থাকা ২৩ পিচ ইয়াবা টেবলেট উদ্ধার করা হয়।

নাজিরপুর থানার ওসি (তদন্ত) মুহাম্মাদ মাহিদুল ইসলাম জানান, তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.