ইসরাইলের সাথে স্পোর্টস ব্র্যান্ডের চুক্তিতে ব্রিটেনে প্রতিবাদ বিক্ষোভ

0

ইসরাইলের ফুটবল অ্যাসোসিয়েশনের সাথে ফুটবলারদের জন্য ক্রীড়া উপযোগী জুতার ডিজাইন ও তৈরির জন্য স্পোর্টস ব্র্যান্ডপুমার চুক্তির জেরে ব্রিটেনে প্রতিবাদ করছেন কয়েক শ’ বিক্ষোভকারী। এর অংশ হিসেবে শনিবার দেশটির বিভিন্ন শহরে প্রতিবাদসভার আয়োজন করেছেন তারা।

 

ব্রিটেনের প্যালেস্টাইন সলিডারিটি ক্যাম্পেইনের (পিএসসি) আহ্বানে লন্ডন, ব্রাইটন, লিভারপুল, চেস্টার, ম্যানচেস্টারসহ বিভিন্ন শহরে বিক্ষোভ কারীরা পুমার দোকানের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন।

 

ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরাইলের অপরাধের বৈধতা দেয়ার অংশ হিসেবে ক্রীড়াকে ব্যবহারের জন্য প্রতিবাদ সভায় পুমাকেঅভিযুক্ত করেন বিক্ষোভ কারীরা।

 

এর আগে দুই শ’র বেশি ফিলিস্তিনি ক্রীড়া সংগঠন স্পেনীয় ফুটবল ক্লাব বার্সেলোনা, অ্যাটলেটিকো ডে মাদ্রিদ ও ইতালিয় ইন্টারমিলানকে ইসরাইলে তাদের আসন্ন বন্ধুত্বমূলক ম্যাচ বাতিলের আহ্বান জানিয়েছে।

 

সূত্র: ওয়াফা নিউজ এজেন্সি

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.