নিম্ন আয়ের মানুষ ও পথশিশুদের মাঝে জিয়াউর রহমান ফাউন্ডেশনের খাবার বিতরণ

0

করোনা মহামারিতে ক্ষতিগ্রস্থ নিম্ন আয়ের মানুষ ও পথশিশুদের মাঝে খাবার বিতরণ করেছে জিয়াউর রহমান ফাউন্ডেশন(জেডআরএফ)। মঙ্গলবার (৪ মে) রাজধানীর বনানী কাঁচাবাজার ও আশপাশের এলাকায় ১০০০ দুস্থ মানুষ ও পথশিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

এ সময় তিনি দুস্থ মানুষের হাতে খাবার প্যাকেট তুলে দেন। তিনি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় এবংজিয়া পরিবারের জন্য সবার কাছে দোয়া চান।

এ সময় অন্যদের মধ্যে বিএনপির সহ–প্রচার সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, ঢাকা মহানগর উত্তর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল আলিম নকী, বনানী থানা বিএনপির ১ নম্বর যুগ্ম–সম্পাদক ফাহিম, বেসরকারি মেডিকেল কলেজ ছাত্রদলের সভাপতি ডা. রাকিবুল ইসলাম আকাশসহ স্থানীয় বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ওজেডআরএফের নেতারা উপস্থিত ছিলেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.