যাত্রাবাড়ীতে বাসায় ঢুকে যুবককে কুপিয়ে হত্যা

0

রাজধানীর যাত্রাবাড়ীতে বাসায় ঢুকে মো. রাজিব (৩০) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

এ সময় তার স্ত্রী সুমা আক্তার মরিয়মকেও (২৫) কোপানো হয়।

কাজলার কাঠের মসজিদ এলাকায় সোমবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতের মামাতো ভাই জিহাদ জানান, রাত ৯টার দিকে তিনজন বাসায় ঢুকে রাজিব ও মরিয়মকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত করে পালিয়ে যায়।

গুরুতর আহত অবস্থায় দুজনকে ঢামেকে নিয়ে গেলে চিকিৎসকরা রাজিবকে মৃত ঘোষণা করেন। মরিয়ম হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

তিনি জানান, টাকা লেনদেন নিয়ে বিরোধের জেরে রাজিবের ভায়রা ইজাজুল (২৮) এ ঘটনা ঘটাতে পারে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.