ভারত সীমান্তে চীনের যুদ্ধবিমানের মহড়া

0

ভারত সীমান্তবর্তী তিব্বতের রাজধানী লাসায় যুদ্ধবিমানের মহড়া চালিয়েছে চীন। চীনা বিমানবাহিনীর বহু সংখ্যক যুদ্ধবিমান ও হেলিকপ্টার লাসার ওপর দিয়ে উড়ে যেতে দেখা গেছে। সীমান্ত নিয়ে ভারতের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই এ মহড়া চালাল চীন।

এমন এক সময় চীন যুদ্ধমহড়া চালাল, যখন শনিবার ভারতীয় সেনাবাহিনী এক চীনা সেনাকে আটকের খবর জানায়। ভারতীয় সেনাবাহিনীর এক কর্মকর্তা জানান, শুক্রবার চীনের এক সেনা প্যাংগং হ্রদের দক্ষিণে এলএসি অতিক্রম করে ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়ায় তাকে আটক করা হয়। তিনি এখন ভারতীয় সেনার হেফাজতে রয়েছেন। 

ভারতীয় সংবাদমাধ্যমের প্রকাশিত ছবিতে দেখা যায়, চীনা সেনাবাহিনী যৌথ সামরিক মহড়া চালিয়েছে, যেখানে লাসার ওপর দিয়ে কয়েক ডজন চীনা সামরিক হেলিকপ্টার এবং যুদ্ধবিমান বিমান উড়ে যাচ্ছে। 
বিশেষজ্ঞরা বলছেন, সম্প্রতি তিব্বতের সমর্থনে যুক্তরাষ্ট্রে ‘২০২০ সালের তিব্বতি নীতি ও সহায়তা আইন’ পাস হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশ যেভাবে চীনের বিরুদ্ধে সোচ্চার, তাতে বেইজিং বিরক্ত। দেশটির তিব্বতকে হারানোর ভয় কাজ করে, তাই তারা ৬০ বছরেরও বেশি সময় ধরে তিব্বতকে শক্তহাতে শাসন করেছে।

যুক্তরাষ্ট্রের পাস করা ওই আইনে বলা হয়েছে, তিব্বতের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করলে চীনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তিব্বতের নির্বাসিত নেতা দালাই লামার উত্তরসূরি নির্বাচনের ক্ষেত্রে হস্তক্ষেপকারী চীনা কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা ও বিশ্লেষণ দল দ্য জ্যামস্টাউন ফাউন্ডেশনে প্রকাশিত নিবন্ধে গবেষক অ্যাড্রিয়ান জেনজ বলেছেন, ২০১৯ এবং ২০২০ সালে তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চল (টিএআর) এর অন্য অংশগুলোতে এবং চীন প্রজাতন্ত্রের অন্যান্য প্রদেশে (পিআরসি) নিয়ন্ত্রিত, কেন্দ্রিয় ও বৃহৎ আকারের প্রশিক্ষণ এবং পল্লী উদ্বৃত্ত মজুরদের স্থানান্তরের জন্য নতুন নীতি চালু করে। 

যেখানে ২০২০ সালের প্রথম সাত মাসে এই নীতিমালার মাধ্যমে অঞ্চলটিতে ৫ লাখ গ্রামীণ উদ্বৃত্ত শ্রমিককে প্রশিক্ষণ দেওয়া হয়।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.