আওয়ামী লীগের প্রতি মানুষের ক্ষোভের জন্ম হয়েছে: মাহবুব উদ্দিন খোকন

0

গাজীপুরের শ্রীপুর পৌরসভা নির্বাচনে প্রতিটি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের দাবি জানিয়েছেন সুপ্রিম কোর্ট বারের সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

গতকাল শুক্রবার বিকেলে পৌর এলাকার বেড়াইদেরচালা গ্রামে শ্রীপুর পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট কাজী খানের পক্ষে প্রচারণাকালে এক পথসভায় বক্তব্যকালে তিনি একথা বলেন।

তিনি বলেন, শুনেছি ইভিএম মেশিনে নাকি শয়তান ঢুকে। সিসি ক্যামেরা স্থাপন করলে শয়তানের শয়তানি জনসম্মুখে প্রকাশ পাবে। আওয়ামী লীগের জনসমর্থন শূন্যের কোঠায় রয়েছে। আওয়ামী লীগের প্রতি মানুষের ক্ষোভের জন্ম হয়েছে, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হলে জনগণ সেই ক্ষোভের জবাব দেবে। তাই সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে প্রত্যেকটি কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনে দাবি জানান তিনি।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.