বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে দিয়েছে অজ্ঞাতরা

0

কুষ্টিয়া শহরের পাঁচরাস্তার মোড়ে নির্মাণাধীন বঙ্গবন্ধুর ভাস্কর্যের হাত ও মুখের কিছু অংশ ভেঙে দিয়েছে অজ্ঞাতরা।

শুক্রবার রাতের কোন এক সময় অজ্ঞাতরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্যে হাত ও মুখের কিছু অংশ ভেঙে ফেলে।

পুলিশ সুপার এসএম তানভির আরাফাত জানান, সিসি টিভির ফুটেজ দেখে ঘটনায় জড়িতদের চিহ্নিত করা হয়েছে। শিগগিরই তাদের আইনের আওতায় আনা হবে।

কুষ্টিয়া পৌরসভার উদ্যোগে একই বেদিতে বঙ্গবন্ধুর তিন ধরণের তিনটি ভাস্কর্য নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

এছাড়া, এই বেদিতে জাতীয় চার নেতার ভাস্কর্যও নির্মাণ করা হবে বলে জানাগেছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.