বাইডেনের জয়ে একঝাঁক তারকা পার্টির ঘোষণা দিয়ে জানালেন তারা আর দেশত্যাগ করবেন না

0

৪৬তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে জয় পেয়েছেন ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন। যুক্তরাষ্ট্রের নব-নির্বাচিত এই প্রেসিডেন্টকে অভিনন্দন জানিয়েছেন হলিউড তারকারা। সোশ্যাল মিডিয়ায় তারা উচ্ছ্বাস প্রকাশ করেছেন। এর আগে তারা ট্রাম্প বিজয়ী হলে দেশত্যাগ করতে বাধ্য হবেন বলে জানিয়েছিলেন। স্টারডাস্ট, রয়টার্স ও টেকডটনেট

আরিয়ানা গ্র্যান্ডের একটি ভিডিও প্রকাশ পেয়েছে যেখানে তাকে গাড়ির জানালা দিয়ে হাত নাড়িয়ে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গেছে। টুইটারে জেনিফার লরেন্স নিজের একটি ভিডিও শেয়ার করেন। সেখানে তাকে আনন্দে দৌড়ে বেড়াতে দেখা গেছে। সাথে বাজছে উচ্চ শব্দে গান। ক্যাপশনে লিখেছেন, পার্টি দেয়া ছাড়া উপায় নেই।

মাইলি সাইরাস লেখেন , পার্টি হবে পার্টি। শাকিরা লিখেছেন, বাইডেনের জয়ে এই নতুন করে পথ চলা উদযাপন করছি সন্তানদের সঙ্গে। আর ঘরোয়া পার্টির আয়োজন করছি। হাত উঁচু করে রাখা ইমোজি দিয়ে সোশ্যাল মিডিয়ায় আনন্দ প্রকাশ করেছেন জেনিফার অ্যানিস্টন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.