দিল্লিতে নির্বাচন কমিশনারের পদত্যাগ দাবি: ৫০০ জনের বেশি আটক

0

ভারতের রাজধানী দিল্লিতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বিক্ষোভ থেকে ৫০০ জনের বেশি আন্দোলনকারীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২ অক্টোবর) দিল্লির যন্তর মন্তরে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। আটক ব্যক্তিদের মধ্যে আম আদমি পার্টির (এএপি) নেতারাও রয়েছেন।

আটক এএপি নেতাদের মধ্যে রয়েছেন সৌরভ ভরদ্বাজ, সঞ্জীব ঝা, অনুরাগ ধান্ডা, অতিশী ও সঞ্জয় সিং। বিক্ষোভকারীরা সিইসি জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে প্রতিবাদ করেন।

এদিকে নয়াদিল্লিতে কর্তৃপক্ষ যান চলাচলে বিধিনিষেধ আরোপের পাশাপাশি মেট্রোরেল চলাচলের সূচিতেও কাটছাঁট করেছে। দেশটির প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে জন্তর মন্তরে বিক্ষোভ ঘিরে নিরাপত্তার জন্য এ ধরনের নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে। রাজধানী নয়াদিল্লিতে বন্ধ ঘোষণা করা হয়েছে ১১টি মেট্রোস্টেশন।

যন্তর মন্তর এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার পাশাপাশি ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা (বিএনএসএস)-এর ১৬৩ ধারার অধীনে বিধিনিষেধও জারি করা হয়েছে।

দিল্লি মেট্রোরেল করপোরেশন (ডিএমআরসি) শুক্রবার এক ঘোষণায় জানায়, জনপথ, প্যাটেল চক, সেন্ট্রাল সেক্রেটারিয়েট, রাজিব চক, সেবা তীর্থ, মান্ডি হাউজ, লোক কল্যাণ মার্গ, আইএনএ, চাউরি বাজার, রামকৃষ্ণ আশ্রম মার্গ ও নিউ দিল্লি স্টেশন বন্ধ থাকবে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ডিএমআরসি আরও জানায়, ১১টি স্টেশন বন্ধ থাকলেও রাজিব চক, মান্ডি হাউস, আইএনএ, নিউ দিল্লি এবং সেন্ট্রাল সেক্রেটারিয়েট স্টেশনে ইন্টারচেঞ্জ বা লাইন পরিবর্তনের সুবিধা চালু থাকবে।

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.