গণধর্ষণকারীদের বিচারের দাবিতে ছাত্রদলের কর্মসূচি
সিলেটের এমসি কলেজের ছাত্রাবাসে ছাত্রলীগ কর্তৃক স্বামীকে আটকে রেখে স্ত্রীকে ও খাগড়াছড়িতে প্রতিবন্ধী এক নারীকে গণধর্ষণের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জাতীয়তাবাদী ছাত্রদল একদিনের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) ঢাকা মহানগরসহ দেশের সব জেলা, মহানগর ও বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি ফজলুর রহমানর খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল ঘোষিত কর্মসূচি পালন করার জন্য সব ইউনিটের নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন।