দেশের স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করতে নরওয়ের কারিগরি সহায়তা চায় সরকার

0

দেশের স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও কার্যকর ও শক্তিশালী করে তুলতে নরওয়ের সঙ্গে কারিগরি সহযোগিতা বাড়ানোর আশাবাদ ব্যক্ত করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সচিবালয়ে নিজ দপ্তরে বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত আরাল্ড গুলব্রান্ডসেনের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎকালে মন্ত্রী এই প্রত্যাশার কথা জানান।

দ্বিপাক্ষিক এই বৈঠকে স্থানীয় সরকার কাঠামোর সার্বিক উন্নয়ন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচন, বিভিন্ন উন্নয়ন প্রকল্পে কারিগরি সহায়তা প্রদান এবং স্থানীয় সরকারে নারীদের অংশগ্রহণ জোরদার করার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো গুরুত্ব পায়।

বৈঠক শেষে মন্ত্রী বলেন, ‘স্থানীয় সরকার ব্যবস্থাকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী করতে প্রয়োজনীয় অবকাঠামোগত ও কারিগরি সহায়তা অত্যন্ত জরুরি। এ ক্ষেত্রে নরওয়ের দীর্ঘদিনের অভিজ্ঞতা ও দক্ষতা বাংলাদেশের জন্য বড় ধরনের সহায়ক হতে পারে।’

এ সময় তিনি স্থানীয় সরকার কাঠামোর প্রতিটি স্তরে নারীদের সমান অংশগ্রহণ ও ক্ষমতায়নের ওপর বিশেষ জোর দেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.